News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ ক্ষমা করবে না : মামুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:২২ পিএম জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ ক্ষমা করবে না : মামুন

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, বাংলাদেশের নবগঠিত সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করেছে। আদালতের ঘাড়ে সওয়ার হয়ে গণভোটকে বিতর্কিত করার অপচেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে ক্ষমতাসীন দলকে অবশ্যই অঙ্গীকার পূরণ করতে হবে। গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাই গণরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারকে সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ গঠন বিল উত্থাপন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে জনগণ ক্ষমা করবে না। আমরা বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী সরকার দেখতে চাই না।

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সদর থানা শাখার নাসিক ১৪,১৫,১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড) শাখার উদ্যোগে ১৮ রমজান ৮ মার্চ রবিবার শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৬ নং ওয়ার্ড সভাপতি হাফেজ বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সহ-সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সিকদার, ডিআইটি মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার হুসাইন, খেলাফত মজলিসের মহানগর প্রকাশনা সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, প্রচার সম্পাদক মুফতী তৌফিকুল ইসলাম, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।