News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

জেলা আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৭:১২ পিএম জেলা আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব(৫৫)কে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফতুল্লার কাশীপুর খিল মার্কেট সংলগ্ন গোয়ালবন্দ এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার একটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন সরকারি তোলারাম কলেজে ছাত্রলীগের ছাত্র ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হামিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধীসহ একটি নিয়মিত মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।