News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

শহর-বন্দরে মাংসের রাজনীতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১১:১৮ পিএম শহর-বন্দরে মাংসের রাজনীতি

পবিত্র মাহে রমজানের ১৭ রোজা শেষ হয়েছে। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে গরুর মাংস রাজনীতিতে আলোচনা সৃষ্টি হয়েছে শহর-বন্দরে। ইতোমধ্যে বন্দর শেষে শহরে ওয়ার্ডগুলোতে গরু গোস্ত নিয়ে ছুটছেন কাঙ্ক্ষিত মেয়র প্রার্থী নিজস্ব বলয়ে নেতা-নেত্রীরা। এতে আবারো আলোচনা উঠে এসেছেন নব্য বিএনপিতে যোগদানকারী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।

শহরের ১৪নং ও ১৫নং ওয়ার্ডে গরুর গোস্ত বিতরণের মাধ্যমে আলোচনা নাম উঠেছেন তিনি। আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হচ্ছেন এমনতা জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।

এর আগে ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু একাধিক বার মডেল মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে রোজা সামগ্রী বিতরণ করেছেন। তার ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে গরুর গোস্ত বিতরণের মাধ্যমে শুরু হয়।

বন্দরের ২২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু উপস্থিতিতে মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে গরুর গোস্ত বিতরণ করেছেন। গোস্ত বিতরণগুলো উপস্থিত থাকেন মাসুদুজ্জামান মাসুদের ছোট ভাই শামীমুজ্জামান শামীম, মহানগর বিএনপি সাবেক নেতা মনির হোসেন সরদার, বর্তমান যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, মহিলা দলে মহানগরের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, নাসিকের সাবেক প্যানেল মেয়ল বিভা হাসান প্রমুখ।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ১৪নং ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী দিদার খন্দকার বলেছেন, মডেল গ্রুপের কর্ণধার বিগত কয়েক বছর যাবৎ গরীব দুঃস্থ মানুষদের মাঝে গরু গোস্ত বিতরণ করে যাচ্ছেন। এবার ১৪নং ওয়ার্ডে আমাকে দায়িত্ব দিয়েছেন। মাসুদ ভাই এই ওয়ার্ডে আমাকে ওনার পক্ষ থেকে গোস্ত বিতরণ করতে বলেছেন। আপনারা মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। এখানে মাসুদ ভাইয়ের ২০০ প্যাকেট গরু গোস্ত সাথে আমিও আরো ২০০ প্যাকেট দিয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন, এই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী। মাসুদ ভাই আমাকে বেছে নিয়েছেন।

একই সুরে ১৪, ১৫, ১৬নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক কাউন্সিলর দিলারা মাসুদ ময়না বলেছেন, মাসুদুজ্জামান মাসুদ ভাই দয়ালু দানবীর মানুষ। তার জন্য সকলের কাছে দোয়া চাই। তাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।