News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিনেস্কোপে আসছেন নাজিফা তুষি ও ইমরান নূর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:০৮ পিএম সিনেস্কোপে আসছেন নাজিফা তুষি ও ইমরান নূর

নারায়ণগঞ্জে মিনি সিনেমা হল সিনেস্কোপে রোববার আসছেন ‘রইদ’ সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি ও অভিনেতা ইমরান নূর। 

সম্প্রতি মুক্তি পাওয়া মেজবাহ উর রহমান পরিচালিত রইদ সিনেমাটি বেশ আলোচনা তৈরি করেছে দর্শকদের মাঝে। নারায়ণগঞ্জের সিনেস্কোপের দর্শকদের সাথে সিনেমার আনন্দ ভাগাভাগি করে নিতে আসছেন পরিচালক সহ অভিনেতা ও অভিনেত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেস্কোপের পরিচালক রবি।

তিনি জানান, রোববার বিকেল ৪ টায় নাজিফা তুষি, ইমরান নূর ও মেজবাহ উর রহমান উপস্থিত হবেন। দর্শকরা সেসময়ে উপস্থিত হয়ে অভিনেতা অভিনেত্রীদের সাথে রইদ সিনেমা নিয়ে তাদের অনুভূতি শেয়ার করতে পারবেন।