News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাহসূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির ১২তম ওফাত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১০:৪৭ পিএম শাহসূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির ১২তম ওফাত

পীরে কামেল শাহসূফি ফজর আলী কাদরী ওয়াল চিশতির (র.) ১২তম ওফাত দিবস রবিবার।  নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ শান্তিনগর কাদরিয়া দরবার শরীফে  যথাযথ ভাবগাম্ভীর্য ও ধর্মীয় ভাবাবহ’র মধ্য দিয়ে  দিবসটি উদযাপনের ‍উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

দরবার শরীফ সূত্রে জানা গেছে, ওফাত দিবস উপলক্ষে দিনব্যাপী নানা  আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর ১২টা ১ মিনিটে পবিত্র মাজার শরিফে গিলাফ চড়ানো এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ জিকির-আসকার ও মোনাজাত। বাদ জোহর দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শেষে উপস্থিত আশেকান, জাকেরান ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে নেওয়াজ (তবারক) বিতরণ করা হবে।

উক্ত মহতি ও বরকতময় অনুষ্ঠানে  সর্বস্তরের ভক্তবৃন্দ, আশেকান এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে সদয় উপস্থিতি ও শরিক হওয়ার জন্য দরবার শরীফ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।