News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:১৮ পিএম আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি

সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি।

৬ জুন শনিবার রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে অনুষ্ঠানে তিনি এই মন্তব্যে করেন।

নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিলো বাংলাদেশ আওয়ামীলীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিলো আপনারা গণভোটে হ্যাঁ দিবেন। বাংলাদেশের ৭৫ পার্সেন্ট মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। দেয়া পর কি এই সরকার পল্টি মেরেছে। এখন ভোট দিয়েছো এখন তোমাদের গণণার টাইম নাই। আমি যা ইচ্ছা আওয়ামীলীগকে করবো, এখন তোমার গণার টাইম নাই।

জনগণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে পাটোয়ারি আরও বলেন, যারা এখন আমাদের গণার টাইম নাই বলে সামনে আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গা তাদের লাল কার্ড ধরিয়ে দিবেন।