News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

গডমাদার থেকে শীর্ষ সন্ত্রাসী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৯:৫৭ পিএম গডমাদার থেকে শীর্ষ সন্ত্রাসী

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ আমলে গডমাদারের তকমা দেওয়া হয়েছিল সেলিনা হায়াৎ আইভীকে। শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই ও পরবর্তীতে কথার অবাধ্য হওয়াতে তাদের অনুসারীরা আইভীকে ওই তকমা দেন। এখন আওয়ামী লীগ নাই কিন্তু বিএনপি তেমন আকক্রমন না করলেও এনসিপি নেতারা নতুন তকমা দিতে শুরু করেছেন আইভীকে।

বিগত সময়ে জাতীয় সংসদ ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ডা. আইভী ও শামীম ওসমানই ফ্যাক্টর হয়ে উঠতেন। একই সাথে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী এবং তৈমূর আলম খন্দকার তাকে নিয়েই এখন বাক যুদ্ধে লিপ্ত ছিলো নির্বাচন চলাকালে। আর শেষ পর্যন্ত শামীম ওসমানও সংবাদ সম্মেলন করে এই ‘‘গডফাদার’’ বিতর্কের জবাব দেয়ার চেষ্টা করেন।

২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন ঘিরে ‘গডফাদার আর গডমাদার’ বিতর্ক ছিল আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের কণ্ঠে। তখন এক সংবাদ সম্মেলনে সাবেক এমপি শামীম ওসমান বলেছিলেন, গডফাদার বলেন গডমাদার বইলেন না।

ওই সময়ে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে ইঙ্গিত করে আইবী বলেছিলেন, তৈমূর আলম খন্দকার তো গডফাদারের বাইরে নয়। উনি আমাকে গডমাদার বলে খুব খারাপ কাজ করেছেন। উনাকে আমি এ ধরনের কথা বলিনি।

চার বছর নতুন রাজনৈতিক পরিস্থিতিতে এবার ১৩ মাস কারাবন্দি পর জামিনে মুক্তি পাওয়ায় ডা. আইভীকে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী বলেছেন নবাগত দল এনসিপি কেন্দ্রীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। ৬ জুন রূপগঞ্জে দলীয় অনুষ্ঠানে তিনি বলেছেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিলো বাংলাদেশ আওয়ামীলীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিলো আপনারা গণভোটে হ্যাঁ দিবেন। বাংলাদেশের ৭৫ পার্সেন্ট মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। দেয়া পর কি এই সরকার পল্টি মেরেছে। এখন ভোট দিয়েছো এখন তোমাদের গণণার টাইম নাই। আমি যা ইচ্ছা আওয়ামীলীগকে করবো, এখন তোমার গণার টাইম নাই।

জনগণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে পাটোয়ারি আরও বলেন, যারা এখন আমাদের গণার টাইম নাই বলে সামনে আগামী নির্বাচনে উপজেলা ইলেকশনে বিভিন্ন জায়গা তাদের লাল কার্ড ধরিয়ে দিবেন।