আজকের ভোর রাত ৪ টায় ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম রাউন্ডে মাঠে নামছেন পাচঁ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সমর্থন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রবাসী আবির মাহমুদের উদ্যোগে খানপুর ব্রাঞ্চ রোডে ব্রাজিল দলের পতাকা প্রায় ৪০ ফুট দীর্ঘ প্রদর্শন করেছে।
শনিবার ১৩ জুন বিকালে ব্রাজিলের পতাকায় ভক্তদের ভিড় ছিলো চোখে পড়া। এ সময় এবারের ফিফা বিশ্বকাপটি ব্রাজিলের ঘরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ভক্তরা।
প্রবাসী আবির মাহমুদ জানান, ব্রাজিল সফরের স্মৃতি আর দেশটির প্রতি ভালোবাসা থেকে খানপুরে ৪০ ফুটের ব্রাজিল পতাকা প্রদর্শন করা হয়েছে। পরিবারের বাঁধন, রাইয়ান, নিজুম, রাতুল, নাজিয়া, অপ্সরা, অ্যানি, জিবরান ও আরিশে উপস্থিতিতে পতাকাটি স্থাপন করা হয়েছে। বিশ্বকাপকে সামনে রেখে স্থানীয় তরুণদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হয়।








































আপনার মতামত লিখুন :