মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ৬০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃতস্পতিবার (১১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা মডেল মসজিদে ধর্মীয় নেতা/প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সমন্বয়ে নারায়ণগঞ্জ বিআরটিএ উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, ধর্মীয় নেতা কিংবা তাদের প্রতিনিধি, পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সমন্বয়ে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে। শব্দদূষণের কারণে পরিবেশের ক্ষতিকর দিক সামাজিক অবক্ষয়ে ব্যাপারে আলোচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, অনেক সময় গভীর রাতে ওয়াজের মঞ্চে উচ্চ আওয়াজে মাইক বাজানো হয়ে থাকে। সে সময় মাইক বাজানো প্রসঙ্গে ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সমাজের সকল ক্ষেত্রেই অতিরিক্ত সাউন্ডের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত শব্দদূষণের কারণে আমাদের শারীরিক মানসিক ক্ষতি হয়। এ সকল বিষয়ে আমাদের সকলেরই সচেতন হতে হবে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন খান, সরকারি তোলারাম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইয়াসির আরাফাত, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম ও নারায়ণগঞ্জ বিআরটিএ মোটরযান পরিদর্শক ওসমান গনি প্রমুখ।






































আপনার মতামত লিখুন :