নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক ‘পেনগান’ (কলম পিস্তল) ও একটি খালি খোসা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
শনিবার রাত ১টার দিকে ফতুল্লার নয়ামাটি ভাবিরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার দুপুরে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নয়ামাটি ভাবিরবাজার এলাকার একটি মাদক স্পটে অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদকসেবী ও অপরাধীরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় পেনগান ও এর একটি খালি খোসা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও খালি খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার নিশ্চিত করতে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।
































আপনার মতামত লিখুন :