News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভিক্টোরিয়ায় আইসিইউ উদ্বোধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ১০:০২ পিএম ভিক্টোরিয়ায় আইসিইউ উদ্বোধন

নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ উদ্বোধন করা হয়েছে। সেই সাথে সারাদেশের ১০ টি জেলায় ১০ টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। রোববার ১৪জুন দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আইসিইউ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।

১০ টি জেলা হলো- মুন্সীগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর ও শেরপুর। এর মধ্যে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত থেকে বাকী জেলাগুলোকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়।

এসকল হাসপাতালগুলোর প্রতিটি আইসিইউতে পেডিয়াট্রিক ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় জনবল দেওয়া হয়েছে। শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগীদের  জেলা পর্যায়েই উন্নত ক্রিটিক্যাল কেয়ার সেবা প্রদানে এই আইসিইউগুলো এখন প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এসময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডাক্তার সহ সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশনা প্রদান করে বলেন, আমরা পরিপূর্ণ সেবা প্রদানের চেষ্টা করবেন। আপনাদের হাসপাতালে রেখে সেবা প্রদান করবেন। জরুরি প্রয়োজন না হলে অন্য কোনো হাসপাতালে প্রেরণ করবেন না। সেবা প্রদান করতে গিয়ে কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন।