News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযান ১২ বাইক আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৯:৫৮ পিএম আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযান ১২ বাইক আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়রা চত্বরে রোববার ১৪ জুন দিন ভর অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এ সময় আনুসাঙ্গিক কাগজপত্র না থাকায় ১২ টি বাইক আটক করে আড়াইহাজার থানার জিম্মায় দেয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিবের নেতৃত্বে রোববার এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আটককৃত বাইক গুলো থানার জিম্মায় রাখা হয়েছে। মামলার কার্যক্রম শেষ করে আসার পর বাইক গুলো মালিকদেরকে ফেরত প্রদান করা হবে।