নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রুকলিনে ঐতিহ্যবাহী বৈঠকখানা হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, প্রবাসে বসবাসরত রূপগঞ্জবাসীর মধ্যে দীর্ঘদিনের পারস্পরিক যোগাযোগ, সম্প্রতি ও ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর উপস্থিত থাকার কথা ছিল।
এ ছাড়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।






































আপনার মতামত লিখুন :