নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রবীণ নেতা অ্যাডভোকেট খোকন সাহা মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। তার সভাপতি আনোয়ার হোসেন ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুর হাইও রয়েছেন অসুস্থ। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতিতে বড় ধরণে ধ্বস নেমেছে। দুই বছরের বেশি সময় ধরে নারায়ণগঞ্জের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন এখনো রাজপথে দাড়াতে পারেনি। নেতা বিহীন আওয়ামীলীগ এখন মাঠ পর্যায়ে দলীয় কর্মী শূণ্য হয়ে পড়েছে। এর ফলে কমিটি লোভে প্রত্যাশিত নেতা-কর্মীরা ঝটিকা মিছিলে নিজেদের জাগান দেয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।
চব্বিশের জুলাই আগষ্টের পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতাদের অসুস্থতা, আত্মগোপনে থাকা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত থাকায় দলটির সাংগঠনিক কার্যক্রম ও তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। আলোচিত শামীম ওসমান বিদেশে নিজের চিকিৎসা নেয়ার ছবি ভাইরাল হয়েছে। এ ছাড়াও দেশে বিদেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, দলের একাংশের নেতাকর্মীরা আত্মগোপনে থাকায় মানসিকভাবে অসুস্থতা বোধ করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি সীমিত হয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তার-আতঙ্কের বিষয়টিও নেতাকর্মীদের চলাচল ও সাংগঠনিক তৎপরতায় প্রভাব ফেলেছে।
নেতৃত্ব অনুপস্থিতিতে তৃণমূলের সাংগঠনিক যোগাযোগ, কর্মীদের সক্রিয়তা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠন নিয়ে আলোচনা বেড়েছে। তবে মাঠপর্যায়ে কতজন কর্মী সক্রিয় রয়েছেন, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া যায়নি। জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হলেও এখনো রাজপথে দেকা যায়নি। জেলা মহানগর যুবলীগের কমিটি গঠন নিয়ে মাঠ পর্যায়ে প্রত্যাশিতরা ঝুঁকি নিয়ে মাঠে নামার চেষ্টা করে যাচ্ছেন।

































আপনার মতামত লিখুন :