News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

তারেক রহমানের পক্ষ থেকে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৮:০৯ পিএম তারেক রহমানের পক্ষ থেকে রেজা রিপনের ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে  বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে থেকে সুবিধাবঞ্চিত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ফতেহ মোহাম্মদ রেজা রিপন। 

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সহস্রাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

‎বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ভোজ্যতেল, সাদা চাল, পোলাও চাল, পাউডার দুধ, ডাল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।

‎ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

‎তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে। দেশের প্রতিটি নেতাকর্মী যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে মানবিকতা ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হবে এবং সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে।

‎এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।