News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

বন্দর প্রেসক্লাবের ইফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪৪ পিএম বন্দর প্রেসক্লাবের ইফতার

বিশিষ্ট জনদের সম্মানে বন্দর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৫টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।
বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশ্রাফ উদ্দিন, এএসপি (শিক্ষানবিশ) ফোজায়েল কবির সরকার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, গণসংহতির সম্মনয়ক তরিকুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সোনাকান্দা ডকইয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও বন্দর থানা বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর বিএম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আজিজ রহমান, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুজ্জামান ফিরোজ, উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, মোঃ কবির হোসেন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাফুজুল আলম জাহিদ, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজিব ও সবুজ মাহামুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, বন্দর প্রেসক্লাবের সদস্য জি এম মজনু, মামুন, আমির হোসেন, মেহেদী হাসান মুন্না, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ মাছুম, বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, সাংবাদিক ফিরোজ খান, অভি, সাফায়েত প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য নাসির উদ্দিন।