News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সন্ত্রাসীর রাজা গডফাদাররা গুন্ডা মাস্তান বসিয়ে রেখেছিলেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১০:৪৪ পিএম সন্ত্রাসীর রাজা গডফাদাররা গুন্ডা মাস্তান বসিয়ে রেখেছিলেন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেছেন, চাঁদাবাজি, গুণ্ডামির রাজনীতি আমরা করবো না। আর কাউকেই করতে দিবো না। নারায়ণগঞ্জের গোগনগর সৈয়দপুরের মানুষ খুবই সচেতন পরিবর্তনের পক্ষে যেভাবে ভোট দিয়ে শাপলা কলিকে জিতিয়েছেন। ঠিক তেমনেই সন্ত্রাসী, গুণ্ডাদের, চাঁদাবাজদের আপনারা এলাকাবাসীই ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবেন।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদরের গোগনগর এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোগনগর সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

আবদুল্লাহ আল আমিন বলেন, এই জনপদে বিগত আমলে সন্ত্রাসীর রাজা গডফাদাররা সমাজের বিভিন্ন জায়গাগুলোতে গুন্ডা মাস্তান বসিয়ে রেখেছিলেন। বিশেষ করে মসজিদ কমিটিগুলোতে। তাই ইমাম সাহেবরা মসজিদের মিম্বারে বসে হক কথা বলতে পারেনি।

একই সাথে তিনি এলাকাবাসীর উদ্দ্যেশে আরো বলেন যেকোনো ভালো কাজের সর্বোচ্চ সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন কুরআনের আয়াত উল্লেখ করে তিনি বলেন, "হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া বা পরহেজগারিতা অর্জন করতে পার" এতে আমরা বুজি রোজা আহমাদের তাকওয়া অর্জন বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করাকেই বুজিয়েছেন।

তিনি আরো বলেন, তরুন উদীয়মান এমপি আবদুল্লাহ আল আমিন ইসলামের পক্ষে সংসদে কথা বলবেন পাশাপাশি জনগণের প্রত্যাশিত দাবি গুলো তুলে ধরবেন।

নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিণ থানা যুব থানার সভাপতি হাফেজ মাওলানা আকতার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগরী জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির। বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সাংগঠনিক দক্ষিন থানা যুব থানার আমীর খলিলুর রহমান টিটু,  মহানগর ছাত্র শিবিরের সভাপতি অমিত হাসান উপস্থিত ছিলেন।