News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

রুবেল হত্যা মামলায় আসামী ৫


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৭:১৮ পিএম রুবেল হত্যা মামলায় আসামী ৫

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজুল ইসলাম বাবু ওরফে কিলার বাবু হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা আরো ১২/১৩ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে নিহতের মা লাভলী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে রিয়াজুল ইসলাম বাবু ওরফে কিলার বাবু ও  লিটন নামের তার এক সহযোগিকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যায় কিলার বাবু।

মামলার আসামীরা হলো শাকিল (৩৫), সেলিম (৩৬), মামুন (৩৮), নাঈম (৩২) ও কাইল্লা নজরুল (৫০) সহ অজ্ঞাত নামা১২/১৩ জন।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

জানাযায়, হাসিনা নামের নারীকে হত্যার করার পর কিলার বাবু নামে পরিচিতি পায় রিয়াজ উদ্দিন বাবু। এরপর সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিল বিশাল বাহিনী যা নাউড়া বা ন্যাড়া নামে পরিচিতি। 

কিলার বাবু নামে পরিচিতি লাভের পর সে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটী বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য গড়ে তুলেছিলো বিশাল এক বাহিনী যা সে সময় নাউড়া বা ন্যাড়া বাহিনী নামে পরচিতি লাভ করে। ভাগ- বাটোয়ারাকে কেন্দ্র করে এই বাহনীর সদস্যদের হাতে খুন হয় রুবেল ওরফে কুত্তা রুবেল। এরপর এই বাহিনী আর বেশী দিন টিকেনি। পরবর্তীতে কিলার বাবু লালপুর, পৌষাপুকুর পাড় এলাকায় অবস্থান নিয়ে গড়ে তুলে নিজস্ব একটি বাহিনী।

২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডিআইটি মাঠে প্রকাশ্যে দিবালোকে ফরহাদ নামক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করার চেস্টা করে কিলার বাবু সহ অপর সন্ত্রাসীরা। এ সময় স্থানীয় মহলে আতংক ছড়াতে বেশ কয়েক রাউন্ড ফাকাঁ গুলিও ছুড়ে আলোচনা আসে কিলার বাবু।

ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান,নিহতের মা বাদী হয়ে ৫ জনের উল্লেখ্য সহ অজ্ঞাত নামা আরো ১২/১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

তাছাড়া নিহত কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধীক মামলা রয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।