News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

এমপি আবুল কালামের জন্মদিনে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের শুভেচ্ছা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ১১:১২ পিএম এমপি আবুল কালামের জন্মদিনে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের এমপি অ্যাডভোকেট আবুল কালামের ৭৫ তম জন্মবার্ষিকীকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার কমিটির নেতৃবৃন্দরা।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলার ইফতার মাহফিলে এমপি আবুল কালামকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদুর রহমান কচি, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, কে এইচ মিলন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য দিনার মাহমুদ।