নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসা ভূমি দখল বিষয়ে আপনারা যাবেন না। আমি আপনাদের সতর্ক করছি, সরকার কিন্তু কঠিন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন। এখানে যদি আমিও কোন অপরাধে জড়িত হই আমাকে ছাড় দিবে না। তাই আপনারা সাবধান, সাধু সাবধান। আমরা আমাদের দেশের মানুষের জন্য চিন্তা করবো।
রোববার ১২ জুলাই বিকালে নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে ২৭টি ওয়ার্ড ও বন্দর উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন ও বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
গুপ্ত থেকে সাবধান থাকার পরামর্শে তিনি বলেন, আমাদের গুনগত পরিবর্তন করার জন্য আমাদের নেতা তারেক রহমান চেষ্টা করে যাচ্ছেন। গুনগত পরিবর্তন কি আওয়ামীলীগ যা করতেন সেটা যেন আমরা না করি। অনেক কথা আসছে, একটা দল বিএনপিকে, ছাত্রদলকে, যুবদলকে বিতর্ক করার চেষ্টা করছে। সেই বিতর্কদের নিয়ে এমন কিছু করবো না তাকে সুযোগ করে দিবো। গুপ্ত থেকে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে পরিপূর্ণ করার লক্ষ্যে সাখাওয়াত হোসেন খান বলেন, সিটি কর্পোরেশন ও সরকারের বিভিন্ন ইউনিট নিয়ে নারায়ণগঞ্জ শহরকে গ্রিন এন্ড ক্লিন সিটির কাজ চলছে। এই শহর অনেক সমস্যা রয়েছেন, আমরা কিন্তু চেষ্টা করছি পরিবর্তন করা। আগামী এক বছরে দেখবেন গত ২১ বছরের যা হয়নি তার করে দেখাবো। প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জনগণের জন্য উন্নত করার জন্য কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সিটি কর্পোরেশন অনেক অফার পেয়েছি, সেগুলো নিয়ে কাজ করতে পারলে নারায়ণগঞ্জকে আমরা বদলিয়ে ফেলবো। বদলিয়ে ফেলবো ইনশাআল্লাহ, আপনারা পাশে থাকবেন।


































আপনার মতামত লিখুন :