সম্প্রতি গলাচিপা এলাকায় ১ কোটি টাকার মাদকের চালান ঢুকেছে এবং মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এলাকাবাসীর মাঝে ভয় ভীতি সৃষ্টি করতে মাদক ব্যবসায়ী জাহিদ ও বুইট্টা মাসুদের নেতৃত্বে শনিবার রাতে অর্ধশতাধিক সন্ত্রাসী এলাকায় মহড়া ও ২২ রাউন্ড গুলি বর্ষণ করেছেন।
নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকা সর্বোচ্চ কর্তাব্যক্তি জেলা প্রশাসক রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, ৬২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুন সহ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন লেফট্যানেন্ট কর্নেল (অব:) হুমায়ন কবির রিপন।
রোববার ৪ জুলাই বিকেলে গলাচিপা এলাকায় প্রতিবেশী নিরাপত্তা কমিটি প্রনিক এর উদ্যোগে আয়োজিত মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে বাস্তব ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষিত ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগনের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় ও কার্যপ্রনালীর পাইলট প্রজেক্ট গ্রহণ পূর্বক বর্তমানের দুর্বিসহ কলেজ রোড, গলাচিপাকে নিকট ভবিষ্যতে নারায়ণগঞ্জের জন্য একটি মডেল অনুকরনীয় বা জাস্ট ফলো গলাচিপা এলাকা হিসাবে তৈরি করার জন্য মতবিনিময় সভায় সঞ্চালকের বক্তব্যে তিনি এমন তথ্য দিয়ে উপস্থিত অতিথিদের এর প্রতিকার চেয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সেই সাথে গলাচিপা এলাকায় র্যাবের চিরুনি অভিযান, স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি স্থাপন, পুলিশের পেট্টোলিং বৃদ্ধি এবং মাদকের স্পট গুলো গুড়িয়ে দেওয়ার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি রাখেন।
লেফট্যানেন্ট কর্নেল (অব:) হুমায়ন কবির রিপন প্রতিবেশি নিরাপত্তা কমিটি প্রনিক এর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমন দাবির প্রেক্ষিতে র্যাবের পক্ষ থেকে গলাচিপা এলাকায় অভিযান পরিচালনায় তথ্য প্রদান এবং গলাচিপা এলাকায় একটি ফাঁড়ি স্থাপনের জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
প্রসঙ্গত ফতুল্লার মাসদাইর, ঘোষেরবাগ, গলাচিপা এলাকাতে একচ্ছত্রভাবে মাদক ব্যবসার নিয়স্ত্রক হলেন জাহিদ। দুর্ধর্ষ এ জাহিদের নেতৃত্বে রয়েছে বেশ কয়েকজন ছিনতাইকারী ও ডাকাত। তাদেরকে দিয়ে বিভিন্নস্থানে এসব অপরাধগুলো করানো হয়। গত বছরের ১৬ নভেম্বর মাসদাইর এলাকায় প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে র্যাবের তৎপরতা টের পেয়ে ছোরা গুলিতে জবা নামে একজন নারী গুলিবিদ্ধ হয়েছে। বিকেলে সন্ত্রাসী জাহিদকে গ্রেপ্তারে তৎপর হয় র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল। এর আগে ১৫ নভেম্বর শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা।


































আপনার মতামত লিখুন :