খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, আমরা এমন কোনো মানুষ তৈরি করতে চাই যারা পকেট ভারী করবে না বরং মানুষকে দিবে। আমাদের ইসলামী আদর্শের মূল কথা হলো মানুষকে দাও। বর্তমান রাজনীতির বৈশিষ্ট নিজের পকেট ভারী করা। কিছু ভালো লোক আছে; তবে বেশির ভাগ রাজনীতিবিদের উদ্দেশ্য হলো নিজের পকেট ভারী করা। অন্যথায় তারা হাজার হাজার কোটি টাকা কেন খরচ করে? এর চেয়ে কয়েকগুণ বেশি টাকা আদায় করে নেয়। এসকল অসৎ রাজনীতিবিদের কারণে এই সুবিধাবাদী রাজনীতিবিদের কারণে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়ে খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এদিন কাশীপুরের ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই সম্মেলনের আয়োজন করা হয়।
এবিএম সিরাজুল মামুন বলেন, জুলাই বিপ্লবে কত মানুষ রক্ত দিয়েছে। কিন্তু এই জুলাই বিপ্লবের দুই বছরে মানুষ কি পেয়েছে। মানুষ বেশি কিছু পায়নি। বেশি পরিবর্তন হয়নি। এর কারণ হলো সুবিধাবাদী লোকদের জন্য। এই জন্য আমাদের কাজ হলো এই সুবিধাবাদী নেতৃত্বের পরিবর্তন করে এখানে সৎ আদর্শবান ধার্মিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা। মাদক চাঁদাবাজি কেন নির্মূল হয় না। এর আসল কারণ যারা নেতৃত্বে আছেন তারা ওদেরকে শেল্টার দেয়। মাদক ব্যবসায়ী চাঁদাবাজ কিন্তু বেশি না। কিন্তু তারা শেল্টারে থেকে মানুষের জীবনকে অতিষ্ট করে তুলছে। যে নেতা নিজেকে পরিশুদ্ধ করতে পারে না; যে নেতারা টাকার জন্য রাজনীতি করে তারা আপনাদেরকে কিছু দিতে পারবে না। তারা কথার রাজনীতি করে কথা বলে আর কিছু করে না।
শহরের হকার প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জে হকার নিয়ে অনেক কথা হলো; হকার উচ্ছেদ নিয়ে অনেক কিছু হলো; কিন্তু কাজ কি হলো; সব হকাররা বসে গেছে। এর কারণ অনেক কিছু আছে। ম্যানেজড; কারা ম্যানেজড করতেছে; এসমস্ত দুর্নীতির সাথে জড়িত আমরা সব জানি। পরিবর্তনের জন্য মানুষকে পরিবর্তন হতে হবে। সুন্দর বাংলাদেশের জন্য সুন্দর মানুষ দরকার।



































আপনার মতামত লিখুন :