News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের অভিষেক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:০৮ পিএম নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশেনের অভিষেক

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশেনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর এ অনুষ্ঠানের বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম। সংগঠনের সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, স্বাগত বক্তব্য রাখেন সহ সভাপতি আমির হোসেন স্মিথ।

বক্তারা নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রধান অতিথি তা সমাধানের আশ্বাস দেন। এ সময় তারা গণমাধ্যমের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, আনোয়ার হাসান, কামাল হোসেন, সাত্তার আলী সোহেল, আশিকুর রহমান হান্নান, বুলবুল আহমেদ সোহেল, সৈয়দ সিফাত আল লিংকন, শাহাদাৎ হোসেন রতন, শেখ ফরিদ, আব্দুল্লাহ আল মামুন, হাসান মজুমদার বাবলু, মাজহারুল ইসলাম।

এর আগে চ্যানেল ওয়ানের নাফিজ আশরাফকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন হয়েছে।

অভিষেক অনুষ্ঠানে আগের কমিটির সবাইকে ক্রেস্ট দিয়ে বিদায় জানানোর পর নতুন কমিটির নির্বাচিতদের ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

দিনভর এ অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন সংগঠনের সদস্যরা। দুপুরের মধ্যাহৃভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল।