News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বন্দরে  হাত বাধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:৩৭ পিএম বন্দরে  হাত বাধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দরে হাত বাধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিয়াল বন্দর থানার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার একরামপুর সিএসডি গেইট এলাকায় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

নিহতের পিতা আবুল হোসেন বলেন, তার ছেলে রাত ৩টায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে নিজ ঘরে এসে ঘুমিয়ে পড়ে। দিন ভর তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের পিছনের পকেট জানালা দিয়ে ছেলে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে হাত বাধা অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক  আরিফ পাঠান জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।