News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

নির্বাচনে মাঠে আইভীকে নিয়ে গুঞ্জন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ১০:২৩ পিএম নির্বাচনে মাঠে আইভীকে নিয়ে গুঞ্জন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হতাহত সব মামলায় জামিনে মুক্তি পেয়ে নিজ বাড়িতে রয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ১৩ মাস কারাবন্দি শেষে গত ৩ জুন বাড়িতে ফিরে বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। ইতোমধ্যে তার বাড়িতে প্রধান ফটকে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা সাটানো হয়েছে। যার ফলে চুনকা কুটির আসা যাওয়া সব দিক নজর রাখছেন আইনশৃঙ্খলা বাহিনী।

অন্যদিকে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছিলেন, ১২টি মামলা ভিত্তিহীন এবং তার মক্কেল এক বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। আইভী আইনী লড়াই চালিয়ে যাবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন তিনি।

এক মাসের বেশি সময় ধরে আইভী তার বাড়িতে অবস্থান করলেও প্রতি বৃহস্পতিবার ও মহররমে অনুষ্ঠানগুলো পালনে দেখা গেছে। এতে আইভীর সাথে অনুসারীদের দেখা হলেও নিষিদ্ধ আওয়ামীলীগের কাউকে দেখা যায়নি।

এদিকে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে আইভীর। তার দলের ও অনুসারীদের মধ্যে এখনো আইভীকে নির্বাচনে মাঠে দেখার প্রত্যাশা করেছেন। কিন্তু এখনো আইভী তার অবস্থান তুলে ধরেনি।

বরং তাঁর বিশ্বস্তদের সূত্রে জানা গেছে, নাসিক নির্বাচনে তফসিল ঘোষণা ও নির্বাচনে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিবেন। ২০০৩ সালে বিএনপির সরকার আমলে নারায়ণগঞ্জ পৌরসভা নির্বাচনে আইভী নির্বাচিত হয়েছিলো বিএনপির প্রার্থীকে হারিয়েছে। সেদিনের মত নির্বাচন পরিবেশ সৃষ্টি হলে আইভী নির্বাচন করতে পারেন। এখনো নাসিকের নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছা নেই সাবেক চারবারের মেয়র ডা. আইভীর।