বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা শহরের দেওভোগ এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা পরিদর্শন করেছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে পরিদর্শনে গিয়ে মাদরাসার চলমান ঘটনার যথাযথ পর্যবেক্ষণ ও সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, ফতুল্লা উত্তরের সেক্রেটারি মাওলানা মামূনুর রশীদ, সোনারগাঁ সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভী প্রমুখ সরজমিনে মাদরাসাটি পরিদর্শন করেন এবং মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে মাদরাসা কমিটির সভাপতি শাজাহান আলম ও সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খোকন সহ অন্যান্য সদস্যবৃদ উপস্থিত ছিলেন।
মাওলানা আব্দুল কাদির দেওভোগ মাদরাসার কর্তৃপক্ষকে বিচক্ষণতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চলমান ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ প্রদক্ষেপ গ্রহণের আহবান জানান। প্রতিষ্ঠানকে সবধরনের রাজনীতি মূক্ত রাখারও অনুরোধ করেন।
মতবিনিময়কালে মাদরাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান, "ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পূর্ণই মাদরাসার অভ্যন্তরীণ বিষয় ছিল। আমাদের মাদরাসায় কোনো রাজনীতি নেই এবং কোনো রাজনৈতিক শক্তি মাদ্রাসার উপর আক্রমণ করতেও আসেনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতা-কর্মীদের পক্ষ হতে মাদরাসায় আক্রমণ করা হয়েছে বলে যে প্রচারণা চলেছে, তা সম্পূর্ণই ভিত্তিহীন ও অমূলক। বর্তমানে মাদরাসার পরিবেশ শান্ত রয়েছে এবং লেখাপড়াও স্বাভাবিকভাবেই চলছে।
দেওভোগ এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের উত্তেজনার মুখে অধ্যক্ষ (মুহতামিম) আবু তাহের জিহাদীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে এর আগে শিক্ষক মুফতি হারুন অর রশিদকে তার সপর্দে পুনরায় বহাল করা হয়েছে।
৫ জুলাই নগরীর বৃহত্তম এ ক্বওমী মাদ্রাসাটিতে দিনভর উত্তেজনা ও মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যদের অবরুদ্ধ করে রাখার পর এ সিদ্ধান্তে আসে কর্তৃপক্ষ।
বিকেলে মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ খোকন তাৎক্ষনিক মাদ্রাসার অফিসিয়াল প্যাডে স্বাক্ষর করে আবু তাহের জিহাদীকে অব্যাহতি দেবার ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, অনিয়মের অভিযোগ তুলে ছাত্ররা তার বিরুদ্ধে আন্দোলন করেছে। মাদ্রাসার সুনাম রক্ষার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।






































আপনার মতামত লিখুন :