News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শামীম ওসমানের হাত-পা ভাঙার ইঙ্গিত টিপুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:১০ পিএম শামীম ওসমানের হাত-পা ভাঙার ইঙ্গিত টিপুর

নারায়ণগঞ্জ সাবেক এমপি একেএম শামীম ওসমানকে ‘তুই’ ‘তর’ ‘তদের’ আখ্যা দিয়ে হাত-পা ভেঙ্গে ফেলার ইঙ্গিত দিয়ে বক্তব্যে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

রোববার ১ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড উদ্বোধনীতে তিনি একথা বলেন।

টিপু যা বলেছেন হুবুহু দেয়া হল, ওই যে ফ্যাসিস্টরা কানাগোসা করছে। ওই চাপাবাজ নারায়ণগঞ্জের নাটকবাজ একটা গডফাদার আছে। ওর ঘোষণা দিয়েছেন আমি ডিসেম্বর আসতাছি কামান বামান কোন কিছুতে আমাকে থামাতে পারবে না। আরে বেটা তুই তো বোরকা পড়ে পালিয়ে গিয়েছিস। তুমি তো কা-পুরুষ, তুই আবার কি ঘোষণা দেস। তুই তো বর্ডার এলাকায় পাড় হয়ে আসতে পারবি না। এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত - পা থাকবে কিনা তুই সেটা দেখিইস। আর তদের পরিবারের কাছে নারায়ণগঞ্জবাসীকে আর জিম্মি করতে দেয়া হবে না। তুই পাচঁ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েসিস। তর রাক্ষুসী পেট ভরে না। তারপর তুই জুলুম করে হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার পরও আবারো নারায়ণগঞ্জের মানুষদের জিম্মি করতে চাস। তোকে বলে দিতে চাই, বহু চাপাবাজি করেছিস, আল্লাহ কাছে তওবা কর মাফ চাও। তুই মৃত্যুর সাথে ইন্ডিয়াতে পাঞ্জা লড়সিস। তুই আবার চাপাবাজি করসিস তুই নারায়ণগঞ্জে আসবি কামান তুকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমরা সেই অপেক্ষা রইলাম। তুই পালিয়ে গেছিস, তর ভাই, তর পোলা গেসে, তোর ভাইজ্জতা গেছে, তর বউ বিয়াই আত্মীয় স্বজন তর শেখ হাসিনা পালিয়ে গেছে। তবু তোদের চাপাবাজি থামে না। আপনার মালিক সমিতি সজাগ থাকবে কোন ফ্যাসিস্টরা যেন দখল করতে না পারে।