News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিল সিরাপ সহ দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৭:৪৮ পিএম রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিল সিরাপ সহ দুইজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ পাথর ভর্তি একটি ট্রাকে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করেছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে পাথরবোঝাই ট্রাকটিও জব্দ করা হয়েছে।

শনিবার ৩১ অক্টোবর রাতে উপজেলার সদর ইউনিয়নের বুরুলিয়া এলাকায় ৩শ" ফুট সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শিমুল হোসেন (৩৬) এবং একই উপজেলার পার সাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. ইয়ামিন আলী (২১)।

পুলিশ জানায়, রাতে ৩শ" ফুট সড়কে নিয়মিত টহলের সময় পাথর বোঝাই একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি আটক করে তল্লাশি ৬৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক সুজন মিয়া জানান, ট্রাকটি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।