News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

নিস্ক্রিয় স্বেচ্ছাসেবকলীগ সক্রিয় যুব-ছাত্রলীগের পদ প্রত্যাশীরা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৮:২২ পিএম নিস্ক্রিয় স্বেচ্ছাসেবকলীগ সক্রিয় যুব-ছাত্রলীগের পদ প্রত্যাশীরা

বিএনপির সরকার গঠনের কয়েকদিন ব্যবধানে নারায়ণগঞ্জের জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে ফেসবুকে। এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা না হলেও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি উপজেলা কমিটি ঘোষণা দিয়েছেন। ২০২২ সালের জানুয়ারিতে নাসিকের নির্বাচন নিয়ে জেলা মহানগর সহ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়। এর দেড় বছর পর চব্বিশের ৩১ জুলাই সম্মেলন করা হলেও কমিটি ঘোষণা করা হয়নি। এদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর এখনো রাজপথে দেখা মিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। ঈদ উপলক্ষে অজ্ঞাত স্থান থেকে অসহায় মানুষদের মধ্যে সামগ্রী বিতরণে ভিডিও ফেসবুকে দেখা যায়। 

অন্যদিকে কমিটিতে ঠাঁই নিতে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে রাজপথে দেখা গেছে প্রত্যাশি নেতাদের অনুসারীদের। আজমেরি ওসমান, অয়ন ওসমান ও সাফাতে আলম সানির অনুসারীরা এখনো রাজপথে ঝটিকা মিছিল করে আলোচনা সৃষ্টি করেছে। 

আট মাস ধরে ফেসবুকে স্বেচ্ছাসেবকলীগে কমিটি ঘোষণার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরলেও এখনো রাজপথে দেখা যায়নি পদধারী নেতাদের। এমনকি ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও স্বেচ্ছাসেবক লীগের কাউকে দেখা যায়নি। বরং জেলা যুবলীগে প্রত্যাশিত আজমেরি ওসমানের নিদের্শনায় তার অনুসারীদের দেখা গেছে সাইনবোর্ড ও কাচঁপুরে।

২৭ মাস কাছাকাছি সময় ধরে দেশের ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে ভাটা পড়েছে নারায়ণগঞ্জে। ফেসবুকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা হলেও রাজপথে পদের লক্ষ্যে মাঠে নেমেছে যুবলীগের প্রত্যাশিত নেতারা। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের কমিটি গঠনে দৌড়ঝাপে রয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি ও জাতীয় পার্টির সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান। দুইজনই গত চার মাস ধরে দুইজনের পাল্টাপাল্টি কমর্সূচীতে রীতিমত আলোচনা সৃস্টি করেছে নারায়ণগঞ্জ রাজনীতি অঙ্গনে। এদিকে আজমেরি ওসমানের অনুসারীদের একটি বৈঠকে পুলিশের অভিযানের পিছনে নিজেরা নিজেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অপরদিকে ২৬ জুন সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। 

চলতি বছরের মার্চে শুরুতে স্বেচ্ছাসেবক লীগের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা কমিটি অনুমোদনের বার্তা দেয় জেলা সাধারণ সম্পাদক জামির হোসেন রনি। এরপর থেকে জেলা ও মহানগর পদধারী নেতাদের ফেসবুকে তাদের রাজনীতি পরিচালনা করা হয়। ঈদ সামগ্রী বিতরণে জেলা নেতাদের দেখা গেলেও মহানগর নেতাদের এখনো যায়নি।

গত ২০ মে মাসে  শহরের চাষাঢ়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহারের দাবিতে মুখোশ পড়ে যুবলীগের বিক্ষোভ মিছিল করে। এতে দুইদিন পর মিছিলের ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় যুবলীগ নেতা সাফায়েত আলম সানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনি ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কায়কোবাদ রুবেল ও আজমেরি ওসমানের বিশ্বস্ত অনুসারীদের সহ ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনকে আসামী করা হয়েছে। 

২০ মে যুবলীগের ব্যানারে আজমেরি ওসমানের সমর্থক নেতাকর্মীদের মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এদিন মিছিলে অংশ নেওয়ার সকলের মুখে ছিলো লাল কাপড়। মহানগর যুবলীগের নামের একটি ফেসবুক আইডি থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন দাবি করে লেখা সম্বলিত নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ছবি দেওয়া ব্যানারটি নিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি মুখে লাল ও সাদা কাপড় বেধে হাতে ছোট ছোট বেশকয়েকটি বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল করতে করতে শহরের খাজা সুপার মার্কেটের সামনে থেকে রাইফেলস ক্লাবের সামনে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের দিকে ঢুকতে দেখা গেছে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ফিরে আসার স্লোগান দেন।

২৬ জুন বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ।