“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে র্যালী শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। আলোচনা সভায় যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “দেশ গঠনের দায়িত্ব শুধু যুবসমাজের নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি গড়ে তুলতে হবে। এ জন্য যুবকদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।”

































আপনার মতামত লিখুন :