নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জেলার ইউনিয়ন পরিষদ গুলোতে বেজে উঠেছে নির্বাচনী ঢামাঢোল। বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ১৬ নভেম্বর ২০২৬ তারিখের সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৫ ধাপে আয়োজনের চূড়ান্ত পরিকল্পনা ও সময়সূচি ঘোষণা করেছে।
ঘোষিত ধাপ অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইউনিয়ন গুলো হলো, সাতগ্রাম, দুপ্তারা, ব্রাহ্মন্দী, ফতেপুর, বিশনন্দী, মাহমুদপুর, হাইজাদী,
উচিৎপুরা, খাগকান্দা, কালাপাহাড়িয়া ইউনিয়ন।
দ্বিতীয় ধাপ ২০২৭ সালের ৪ ফেব্রæয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
সদর উপজেলার ইউনিয়ন গুলো হলো, গোগনগর, বক্তাবলী, কাশীপুর, এনায়েতনগর, ফতুল্লা ও কুতুবপুর।
তবে ইতোমধ্যে কুতুবপুর ইউনিয়নকে পুরোপুরি ভাবে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এনায়েতনগর ও ফতুল্লা ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অর্ন্তভুক্ত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলো হলো, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া, ভোলাব ইউনিয়ন। এর মধ্যে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা গঠনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তৃতীয় ধাপ ২০২৭ সালের ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের ভোট গ্রহণ। ইউনিয়ন গুলো হলো, কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, মদনপুর ও ধামগড় ইউনিয়ন।
চতুর্থ ধাপ ২০২৭ সালের ১৩ মে অনুষ্ঠিত হবে সোনারগাঁও উপজেলার ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ।
ইউনিয়ন গুলো হলো, বৈদ্যেরবাজার, বারদী, নোয়াগাঁও, জামপুর , সাদিপুর, কাঁচপুর , সনমান্দি, মোগরাপাড়া, পিরোজপুর, শম্ভুপুরা ইউনিয়ন।










(43)-20261119084120.jpg)
(42)-20261119061943.jpg)
(41)-20261119061608.jpg)
(40)-20261119060612.jpg)

(29)-20261115060124.jpg)

(22)-20261113124400.jpg)




(31)-20261116072622.jpg)








(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)

আপনার মতামত লিখুন :