কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীদের পাড়া-মহল্লায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম সজল বলেন, আওয়ামী লীগের আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। যাতে করে আগুন সন্ত্রাসীরা সাধারণ মানুষের জানমালের কোনো ধরনের ক্ষতি করতে না পারে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে।
যুবদলের এই নেতা আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সতর্ক থেকে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।










(43)-20261119084120.jpg)
(42)-20261119061943.jpg)
(41)-20261119061608.jpg)
(40)-20261119060612.jpg)

(29)-20261115060124.jpg)

(22)-20261113124400.jpg)




(31)-20261116072622.jpg)








(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)

আপনার মতামত লিখুন :