বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এশিয়ার আঞ্চলিক সম্মেলন এবং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ৪৩তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসেবে যোগ দিতে দেশ ত্যাগ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা হাফিজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টার ফ্লাইটে ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।
আগামী ২০ ও ২১ নভেম্বর ভারতের বেঙ্গালুরু কর্ণাটক-এ বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন এর এশিয়া আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ২২ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর ৪৩তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এশিয়ার সকল দেশের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহন করবেন।
উক্ত সম্মেলনে শ্রমিক নেতা হাফিজুল ইসলাম বাংলাদেশের শ্রম খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি নিশ্চিতকরণের বিষয়ে দেশের শ্রমিক সমাজের প্রতিনিধিত্ব করবেন। এছাড়াও বিভিন্ন দেশের শ্রমিক প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের শ্রমিক মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার কথা তুলে ধরবেন। দেশের শ্রম খাতের ইতিবাচক অর্জন এবং শ্রমিকদের ন্যায্য দাবিগুলো বিশ্ব দরবারে জোরালোভাবে উপস্থাপন করবেন। সম্মেলন শেষে আগামী ২৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

















(43)-20261119084120.jpg)
(42)-20261119061943.jpg)
(41)-20261119061608.jpg)
(40)-20261119060612.jpg)
(29)-20261115060124.jpg)

(22)-20261113124400.jpg)




(31)-20261116072622.jpg)







(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)

আপনার মতামত লিখুন :