নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নাম ভাঙিয়ে একটি মসজিদের ক্যাশবাক্সে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। সেই সরকারিভাবে গঠন করে দেওয়া মসজিদ পরিচালনা কমিটি বিরুদ্ধে একটি পাল্টা কমিটি দিয়ে মসজিদ পরিচালনার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার ২০ নভেম্বর বাদ জুমআ নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের নবীনগর জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় ওই বিএনপির নেতার মাসুম। এর আগে ২০২৩ সালে একই কায়দায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীকে ব্যবহার করে সরকারি কমিটিকে উপেক্ষা করে আলাদা একটি কমিটির মাধ্যমে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব দখলের অভিযোগ করেছেন বর্তমান কমিটির নেতারা।
একটি ভিডিওতে দেখা গেছে শুক্রবার জুমআ নামাজের পর মাসুম মসজিদের ক্যাশবাক্স থেকে টাকা নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এ সময় মসজিদের অন্যান্য মুসুল্লি এবং বর্তমান পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এমনটা করতে নিষেধ করলে মাসুম জানান, এটা উপরের নির্দেশ, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ভাই উনাদের হস্তক্ষেপে এটা হচ্ছে আমি আপনাদের কিছু বলবো না।
এ ব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, মাসুম তার লোকজন নিয়ে এসে মসজিদ থেকে দান বাক্সের টাকা জোরপূর্বক নিয়ে চলে গেছে। আমরা কারণ জানতে চাইলে সে বলেছে তাকে উপর মহল থেকে অর্ডার দিয়েছে, সে জেলা বিএনপি আহ্বায়ক মামুন মাহমুদ এর নাম বলেছে। কিন্তু আমরা মামুন মাহমুদের কাছে গিয়ে ছিলাম। উনি বলেছেন যে এটি সরকারি কমিটি এখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না। হয়তো এখানে নতুন কমিটি বর্ধিত করা যেতে পারে। এর বেশি কিছু না।
এদিকে এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদ কমিটি নিয়ে একটি বিরোধ ছিলো। সেটি সমাধানের জন্য জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি একটি কমিটি করে দিয়েছি।
সরকারি অনুমোদিত ওয়াক্ফ পরিদর্শক কার্যালয় থেকে কমিটি অনুমোদন দেওয়ার পর আলাদা করে কমিটি দেওয়া যায় কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই কমিটি টাকা দিয়ে আনছে। টাকা দিলেই ওয়াকফ পরিদর্শক থেকে কমিটি আনা যায়। আর যারা সরকারি ভাবে কমিটি এনে তারা সবাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। আর মাসুম দীর্ঘদিন ধরে বিএনপি করে। সে বিএনপি কর্মী। ২০২৩ সালে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী ও জামান এর মাধ্যমে আগেও একবার সরকার অনুমোদিত কমিটিকে উপেক্ষা করে পৃথক কমিটির করে কিছুদিন মসজিদ পরিচালনা করেছিলেন মাসুম আহম্মেদ সেটা কিভাবে করেছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সমস্যা হলে মানুষ চেয়ারম্যানের কাছে যেতেই পারেন।
তবে আজকের ক্যাশবাক্স নিয়ন্ত্রণের ঘটনায় তিনি কিছু জানেনা বলে জানান।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এনায়েত নগরের নবীনগর এলাকায় একটি মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষে মাঝে একটি সমস্যা রয়েছে। আমি এনায়েত নগর বিএনপির সভাপতিকে বিষয়টি সমাধানের জন্য দায়িত্ব দিয়েছি। আজকে ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে যাওয়ার ব্যাপারে আমার জানা নাই।
এ ব্যাপারে মাসুম আহম্মেদ এর বক্তব্য জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি।
এলাকাবাসী সাধারণ মুসুল্লী ও মসজিদ পরিচালনা কমিটির বর্তমান নেতৃবৃন্দ জানায়, মসজিদটি পরিচালনার জন্য আফাজ উদ্দিনকে সভাপতি ও মোতাওয়াল্লী করে ২০২৬ সালের ১৭ আগস্ট একটি কমিটি ধর্ম মন্ত্রণালয়ের ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। সেই সাথে মাসুম শেখ মো. নুরু মিয়াকে সভাপতি ও মোতাওয়াল্লী করে আরো একটি কমিটি জমা দেন। যার পরিপ্রেক্ষিতে ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় ওয়াক্ফ পরিদর্শক মো. আবু সঈদ সরেজমিনে তদন্ত করে ১৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন এর সহকারি ওয়াক্ফ প্রশাসক(চ.দা.) মো. রেজাউল করিম সরকার ৪ সদস্য বিশিষ্ট উপদেষ্টা এবং ২৫ সদস্য বিশিষ্ট এস্টেট পরিচালনা কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন করেন।















(29)-20261115060124.jpg)





(31)-20261116072622.jpg)






(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)


আপনার মতামত লিখুন :