News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের জন্মদিনে মহানগর যুবদলের দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:২২ পিএম তারেক রহমানের জন্মদিনে মহানগর যুবদলের দোয়া

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে মাদ্রাসার এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২০ নভেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের গোদনাইল মসজিদে মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পরে এতিমখানার শিশুদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

‎সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আপনারা জানেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজ ৬২তম জন্মদিন। তিনি দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করেছেন। তাঁর পিতা স্বাধীনতার ঘোষক ছিলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং এ দেশের রাষ্ট্রপতি ছিলেন। তাঁর মা এ দেশের গণতন্ত্রের জন্য অনেক লড়াই-সংগ্রাম ও আত্মত্যাগ করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

‎তিনি বলেন, “তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছেন। আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন এ দেশের মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যেতে পারেন। তাঁর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি যেন একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।”

‎তিনি আরও বলেন, “তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা সবাইকে নিয়ে আজ দোয়া করেছি। তিনি যেন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নৈরাজ্যের বিরুদ্ধে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য আপনারা সবাই দোয়া করবেন।”

‎সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, , মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, এড. শাহীন, আশিকুর রহমান অনি, বাদশা মিয়াসহ মহানগর যুবদলের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এতিমখানার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।