News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক রহমানের জন্মদিন কেক কাটলো লক্ষ্মীনারায়ণের শেয়ারহোল্ডাররা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৫৩ পিএম তারেক রহমানের জন্মদিন কেক কাটলো লক্ষ্মীনারায়ণের শেয়ারহোল্ডাররা

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ারহোল্ডারদের উদ্যোগে কেক কাটা হয়েছে।

এতে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন নাসিকের ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী লেকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড যুবদল সভাপতি ও স্থানীয় বিএন‌পির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের শেয়ার‌হোল্ডার স্বার্থ রক্ষা যুব কমিটি আহবায়ক মোঃ ইয়াকুব, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, ১০ নং ওয়ার্ড সাবেক শ্রমিকদল সদস্য সচিব মোঃ ইসমাইল ও শফিউদ্দিন সেলিম, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের মন্দির কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস ও শেয়ার হোল্ডার পরিবা‌রের সদস্যরা।