News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসদাইরে ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক পাশার মৃত্যু 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৬:৩০ পিএম ইসদাইরে ডাইংয়ে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক পাশার মৃত্যু 

নারায়ণগঞ্জে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধের ঘটনায় শ্রমিক পাশা ইন্তেকাল করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাতে সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শনিবার দুপুরে জাতীয় বান্ড এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল। তার ইনহেলেশন ইনজুরি ছিল। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর দগ্ধ  রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। তারও ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাকেও সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি।

এর আগে বৃহস্পতিবার দিনগত গভীর রাত আনুমানিক সোয়া ২টায় ফতুল্লার ইসদাইর এলাকায় রতন মিয়ার মালিকানাধীন রতন ডাইং কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এসময় রঞ্জিত ও পাশা নামে দুই শ্রমিক দগ্ধের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত ওরফে রতনকে আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর।