News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপি আজাদকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৭:২৪ পিএম এমপি আজাদকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী সফর আলী কলেজে নবীন বরণ অনুষ্ঠান ঘিরে বিরাজ করছে সাজ সাজ রব। ছাত্রদলের আয়োজনে ওই নবীন বরণে প্রধান আকর্ষণ থাকছে জনপ্রিয় শিল্পী জেমস, হাসান ও জেফার।

২২ নভেম্বর রবিবার ওই নবীন বরণের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। অনুষ্ঠানে একই সঙ্গে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান বক্তা থাকবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ বক্তা থাকবেন সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাসির।

এছাড়াও থাকবেন সরকারী সফর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাকসুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা খন্দকার নাঈমা নুসরাত জিনিয়া।