ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘নারায়ণগঞ্জ ক্লাব ২০তম প্রেসিডেন্ট কাপ স্নুকার চ্যাম্পিয়নশীপ-২০২৬’ উৎসবমুখর পরিবেশ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার ক্লাবের বিলিয়ার্ড ও স্নুকার রুমে অনুষ্ঠিত ১৩ ফ্রেমের আকর্ষণীয় ফাইনাল ম্যাচে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে ঢাকা ক্লাব লিমিটেডের জিয়াউর রহমান আজাদ ডায়মন্ড ৭–৩ ফ্রেমের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে চমৎকার ক্রীড়াশৈলী ও দক্ষতার পরিচয় দিয়ে স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ইঞ্জিনিয়ার হোসেন মোঃ তানিম তৌহিদ রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
ফাইনাল ম্যাচে উভয় খেলোয়াড়ের মনোমুগ্ধকর ক্রীড়াশৈলী, সূক্ষ্ম কৌশল ও দক্ষতা প্রতিযোগিতাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাবের খেলোয়াড়ের ফাইনালে অংশগ্রহণ এবং রানারআপ হওয়ার সাফল্য ক্লাবের ক্রীড়াঙ্গনে আরও একটি গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে স্থান করে নিয়েছে।
এবারের চ্যাম্পিয়নশীপে স্বাগতিক নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডসহ দেশের ৭টি স্বনামধন্য ক্লাব—ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, অল কমিউনিটি ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব, কুমিল্লা ক্লাব লিমিটেড ও ক্যাথলিক ক্লাব লিমিটেডের মোট ৩২ জন জাতীয় মানের স্নুকার খেলোয়াড় অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ক্লাবের দক্ষ খেলোয়াড়দের অংশগ্রহণে পুরো টুর্নামেন্টজুড়েই ছিল প্রতিদ্বন্দ্বিতা ও ক্রীড়ানৈপুণ্যের অনন্য সমাহার।
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সম্মানিত সভাপতি এম. সোলায়মানের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং স্নুকার উপ-কমিটির আহ্বায়ক ও পরিচালনা পর্ষদ সদস্য উজ্জল হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ চ্যাম্পিয়নশীপ ক্লাবের ক্রীড়াঙ্গনে একটি উল্লেখযোগ্য সংযোজন। এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন স্নুকার খেলাকে আরও জনপ্রিয় করার পাশাপাশি দেশের বিভিন্ন ক্লাবের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও ক্রীড়াসম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টুর্নামেন্টের সফল সমাপ্তির মধ্য দিয়ে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড ক্রীড়াঙ্গনে তার ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখার পাশাপাশি জাতীয় মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।























(29)-20261115060124.jpg)

(44)-20261120153333.jpg)




(31)-20261116072622.jpg)





(36)-20261118075238.jpg)
(28)-20261115055902.jpg)


আপনার মতামত লিখুন :