নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আলোচিত ডাকাত সর্দার সাহেব আলীকে হত্যাকান্ডের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলার তিন নম্বর আসামি সাব্বির আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে নিহতের কল্পনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন কুমিল্লা জেলার দাউদকান্দির বিল্লাল হোসেনের ছেলে মো.রনি (৩২), ফরিদপুর জেলার মধুখালি থানার মোখলেসুর রহমান প্রকাশ সাইদীর ছেলে আসলাম (৩৮), সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডের ওয়াপদা কলোনিস্থ মাস্টার বাড়ির সাহাবুদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (২৮), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে নূর নবী (২৫) এবং শাহাবুল হোসেনের ছেলে সাজ্জাদ (৩৭)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, উক্ত হত্যাকান্ডের ঘটনায় সাব্বির নামের আসামিকে এসআরবি গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১২ অক্টোবর সন্ধ্যায় (নাসিক) ৪নং ওয়ার্ডের বউবাজার এলাকায় সিদ্ধিরগঞ্জের ত্রাস খ্যাতো দুর্ধর্ষ ডাকাত সর্দার সাহেব আলীকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তারই দুই সহযোগী মো.রনি হোসেন ও মো.আসলাম হোসেন গুলি করে হত্যা করেছেন। ঘটনার পর হতে ঘাতকরা পলাতক রয়েছে। এদিকে থানা পুলিশের তথ্যমতে,নিহত ডাকাতের নামে ২০ মামলা রয়েছে।












-20261014122344.jpg)
-20261014112815.jpg)
























আপনার মতামত লিখুন :