News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কারাবন্দী যুবকের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৪:৫৬ পিএম নারায়ণগঞ্জে কারাবন্দী যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মো.সজীব আহমেদ (২৫) নামের কারাবন্দীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুবরণ করা সজীব (নাসিক) ২নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো.সানাউল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা জেল সুপার আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, নিহত কারাবন্দী বেশ কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় আমাদের কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার তার শারীরিক অবস্থার বেশি অবনতি দেখা দিলে প্রথমে খানপুরস্থ ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে খানপুরে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা ঢাকা মেডিক্যালে রেফার্ড করে। পরবর্তীতে ঢাকা মেডিক্যাল নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যুবরণ করে। মূলত ছেলেটা মোটাতাজা হওয়ায় তার প্রেসারের সময়ে হয়েছিল।

সবশেষ ১২ জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভালবার ও গুলিসহ নিহতকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।