সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিন নেয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলাম মুন্নার মুক্তি দাবী করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সভাপতি মনি সুপান্থ ও সাধারণ সম্পাদক দীনা তাজরিন সাক্ষরিত বিবৃতিতে ১৪ অক্টোবর এ দাবী জানানো হয়।
১৩ অক্টোবর রাতে কাজল ও আতিকুলকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা হতে গ্রেপ্তার করা হয়েছে।
সাংস্কৃতিক জোট বিবৃতিতে লিখেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরও আমাদের বিচারব্যবস্থার উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয় নাই। শেখ হাসিনার শাসনামলে বিচার ব্যবস্থা যেমনি ছিল এখনো তাই রয়েছে। ফ্যাসিবাদী দুঃশাসন থেকে মুক্ত হওয়ার জন্য নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে জোটের সক্রিয় অংশ গ্রহণ আন্দোলনরত শিক্ষার্থীদের ও মুক্তিকামী জনতাকে অনুপ্রাণিত করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আন্দোলন সংগ্রামের তথ্য ও চিত্রাবলী ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আদালতে জামিন নেয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলাম মুন্না এবং সংশ্লিষ্ট আরেকজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে পূর্বে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আদালতে ঘটে যাওয়া ঘটনার সাথে জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার কোন সংশ্লিষ্টতা নেই। কাজল আইনজীবী হিসেবে পেশাগত কারণে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ছিলেন। এইটি কোন অপরাধ হতে পারে না। চব্বিশের গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকারের গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সকল কর্মসূচিতে কাজল ও মুন্না যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনের সময় জিয়াউল ইসলাম কাজল সাংস্কৃতিক জোটের সভাপতি এবং আতিকুল ইসলাম মুন্না সদস্য ছিলেন। আজকে তাদেরকে মামলা দিয়ে বন্দী করার মধ্য দিয়ে প্রমাণ করা হচ্ছে যে সরকার বদলালেও ফ্যাসিবাদী বিচার ব্যবস্থা বদলায় নি। আমরা মনে করি প্রশাসনের অতি-উৎসাহি কিছু কর্মকর্তার নিয়ম ও আইন বহির্ভূত কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করছে। আমরা বিচার ব্যবস্থার পরিবর্তন চাই। জিয়াউল ইসলাম কাজল ও আতিকুল ইসলাম মুন্নার দ্রুত মুক্তি দাবি করছি।


-20261014113949.jpg)
-20261014112815.jpg)



































আপনার মতামত লিখুন :