News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ ২৭ ওয়ার্ডে বসছে ওয়াটার এটিএম, ৮০ পয়সায় বিশুদ্ধ পানি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১২:৫২ পিএম নারায়ণগঞ্জ ২৭ ওয়ার্ডে বসছে ওয়াটার এটিএম, ৮০ পয়সায় বিশুদ্ধ পানি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ওয়াটার এটিএম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে প্রতি লিটার বিশুদ্ধ পানি মাত্র ৮০ পয়সায় সরবরাহ করার পরিকল্পনার কথা জানানো হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য স্বল্প খরচে বিশুদ্ধ পানি সংগ্রহের সুযোগ তৈরি হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খানের উদ্যোগে এ কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়েছে একটি প্রচারমূলক পোস্টারে। সেখানে সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওয়াটার এটিএম স্থাপন এবং স্বল্পমূল্যে বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ওয়াটার এটিএমের মাধ্যমে নির্ধারিত মূল্য পরিশোধ করে পানি সংগ্রহ করা যাবে। পোস্টারে প্রতি লিটার পানির মূল্য ৮০ পয়সা উল্লেখ করা হয়েছে। এর ফলে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি সহজলভ্য করার পাশাপাশি পানির ব্যয় কমানোর সম্ভাবনা রয়েছে।