নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে ১৪ অক্টোবর বুধবার বিকাল ৪টায় নারায়ণঞ্জে শীতলক্ষ্যা নদীতে অপরিকল্পিতভাবে কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবীতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী রমজানুর রশিদ, আবেদুর রহমান আরিফ, হাজী রুহুল আমিন, শিউলি সুলতানা রুবি, ইকবাল হোসেন, মো. মিন্টু মিয়া এবং সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পাড়া মহল্লার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, মসজিদ কমিটির নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশা সংগঠনের নেতৃবৃন্দ।
সভার সভাপতি ইসমাইল বলেন, শীতলক্ষ্যা নদীতে পলি জমতে জমতে এর নাব্যতা অনেক কমে এসেছে এরকম অবস্থায় শহরের এই ব্যস্ততম এলাকার নদীতে কনটেইনার পোর্ট নির্মাণের কোন বাস্তবতা নেই। খানপুর এই এলাকায় জেলা প্রশাসকের ডাকবাংলো, ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, বার একাডেমি হাই স্কুল, সামনেই তোলারম কলেজ ও মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ শহরের জনবহুল গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা সমূহ।
এমনিতেই এই এলকায় সব সময় যানজট লেগেই আছে। কনটেইনার পোর্টের ২৪ টাকার কনটেইনার টেইলার আর লোড আনলোডের ট্রাক চলাচল করার মতো কোন বাস্তবতা না থাকায় সীমাহীন জনদুর্ভোগ বাড়বে।
পানগাওয়ে কনটেইনার পোর্ট অচল হয়ে পরে আছে। ওইরকম আবারও একটি কনটেইনার পোর্ট করার উদ্দেশ্য হলো প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট। নারায়ণগঞ্জের এই কনটেইনার পোর্ট বাতিল না করা হলে এর বিরুদ্ধে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।


-20261014163438.jpg)





-20261014160256.jpg)

-20261014160041.jpg)




























আপনার মতামত লিখুন :