নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে ক্যান্টিন চালু করায় কলেজ গভর্নিং বডি (পরিচালনা পর্ষদ) ও অধ্যক্ষকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
১৪ অক্টোবর যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ বলেন, ‘নারায়ণগঞ্জ কলেজে একটি মানসম্মত ক্যান্টিন চালু করা সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে দাবি জানিয়ে আসছিল।অবশেষে অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতায় ক্যান্টিন চালু হয়েছে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ক্যাম্পাসে ক্যান্টিন চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারের চাহিদা পূরণ হবে এবং দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। শিক্ষার্থীদের কল্যাণে এমন ইতিবাচক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা কলেজ গভর্নিং বডি এবং সংশ্লিষ্ট সকলকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
বিবৃতিতে ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ক্যান্টিনে খাবারের মান যেন সবসময় বজায় থাকে এবং মূল্য সাধারণ শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে রাখা হয়, সে বিষয়ে কলেজ প্রশাসন নিয়মিত তদারকি করবে। একই সাথে, নেতৃবৃন্দ আগামী দিনেও সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক ও কল্যাণমুখী দাবিতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে ওয়াদা করেন।


-20261014163438.jpg)





-20261014160256.jpg)

-20261014160041.jpg)




























আপনার মতামত লিখুন :