নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে ১৪তম সবক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে কোমলমতি হাফেজ ছাত্র ছাত্রী ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং শাহ্ ফতেহ্ উল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসার সহ-সুপার এইচ এম নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সঠিক নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা অত্যন্ত জরুরি। নৈতিক মূলবোধ ছাড়া আদর্শ মানুষ ও সমাজ গঠন সম্ভব নয়।
হিফযুল কুরআন একাডেমির পরিচালক সৈয়দ আহমাদ আলীএর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে হিফযুল কুরআন একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা চমৎকার কণ্ঠে ক্বিরাআত, হামদ ও নাত পরিবেশন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। আলোচনা ও সবক প্রদান পর্ব শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


-20261014163438.jpg)




-20261014160041.jpg)




























আপনার মতামত লিখুন :