News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বন্দরে ২৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৭:২১ পিএম বন্দরে ২৯ পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব

নারায়ণগঞ্জ বন্দরে ২৯ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত  হবে শারদীয় দুর্গোৎসব। সুষ্ঠু- সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে  বন্দর থানা পুলিশের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা কমপ্লেক্সে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানার ওসি জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বন্দর থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাব্বির আহাম্মেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, সাংবাদিক বিল্লাল হোসেন, মঞ্জুর আলম মুন্না, মেহেদী হাসান রিপন, শেখ সুমন, সাজিদ হোসেন কিবরিয়া ও মনির হোসেন প্রমুখ।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন আরো জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে  ১১টি ও  ৫টি ইউনিয়নে ১৮ টি সর্বমোট ২৯পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।  সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী  হলে ব্যবস্থা নেওয়া হবে। দশমীর দিন  রাত ১০টার  মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য আহবান  জানান তিনি। প্রস্তুতিমূলক সভায় আইন শৃঙ্খলা  রক্ষার্থে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।