News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২৬, ১০:০৪ পিএম সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক, ডাকাতি প্রস্তুতি, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুন রাত থেকে ৮ জুন ভোর পর্যন্ত সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে মিজমিজি আব্দুল আলীপুল এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে রোস্তম আলী (৫০), একই এলাকার ফরিদ মিয়ার ছেলে বিজয় প্রকাশ মন্টু (২২), পাইনাদী তালতলা শাহি মসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফ হোসেন (২০), পটুয়াখালীর মরিচ বুনিয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মিলন হোসেন (২৫), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার চৌরাস্তা এলাকার মৃত সোনা মিয়ার ছেলে শান্ত (২৫), বন্দরের শহীদনগর এলাকার ফকির চাঁনের মেয়ে শ্রাবন্তী (২১) এবং সিদ্ধিরগঞ্জের আটি ফকিরবাড়ি এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে আবু তাহের বেংগা (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ১৭৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মিজমিজি টিসি রোড এলাকার নাসির মিয়ার ছেলে রাজন (৩২) এবং নেত্রকোনার লিপসা থানার ফতুয়া এলাকার মাফি মিয়ার ছেলে আরিফুল হাসান আলভী (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন মামলায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার খলকাঠি এলাকার মৃত আসমত আলী হাওলাদারের ছেলে রুবেল (৩৬)-কে এবং চুরি মামলায় সানারপাড় এলাকার আব্দুর রাজ্জাক মৃধার ছেলে হাসান মৃধা (৩৪) ও কুমিল্লার খেতাসার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সাইদুল ইসলাম শাকিল (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আদমজী সোনামিয়া মার্কেট এলাকার হোসেন খানের ছেলে জুবায়ের (২৭), কদমতলী নয়াপাড়া এলাকার শাহাবুল ইসলামের ছেলে কাইয়ূম ইসলাম (২২), সুমিলপাড়া এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শিপন (২৯), সিদ্ধিরগঞ্জ পুল চাঁন টাওয়ার এলাকার মৃত নূর হোসেনের ছেলে রনি মিয়া (২৫), মিজমিজি উত্তরপাড়া এলাকার আরশেদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) এবং মৌচাক চিশতিয়া বেকারি এলাকার সিদ্দিক শেখের ছেলে তাইজুল ইসলাম (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এক পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, “মাদক, সন্ত্রাস, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।