News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বন্ধন বাস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল : আশা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:৩১ পিএম বন্ধন বাস নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল : আশা

নারায়ণগঞ্জ শহরে বন্ধন পরিবহনের বাস আটকে চাঁদা দাবী ও শ্রমিকদের মারধরের অভিযোগে ঘটনায় বাস মালিক শ্রমিকদের ধর্মঘটের পরে দুই পক্ষকে নিয়ে সমস্যার সমাধান করে দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তপন ও মালিক সমিতির নেতৃত্ববৃন্দদের নিয়ে বৈঠক শেষে একথা জানান আশা।  

এর আগে বুধবার শহরের মিশনপাড়ায় বন্ধন পরিবহনের একটি বাস আটকে দেয় তপন। ওই ঘটনার পর দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকেলে আশা গিয়ে বাস চলাচল স্বাভাবিক করায়।

তপনের দাবী ছিল বাসটি তার নামে। এটা তিনি বিক্রি করলেও টাকা দেয়নি। সে কারণেই বাস আটকে রাখে।

আশা বলেন, নাম ট্রান্সফারের জটিলতা ছিল। রেববারের মধ্যে নাম ট্রান্সফার করে দিবে এ ব্যাপারে সকলে সম্মত হয়েছে। গাড়ির যে ক্ষয়ক্ষতি হয়েছে এর জরিমানা ধার্য করে দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, শ্রমিক ও মালিক সমিতির সকলে এক জায়গায় একমত। যাত্রী সেবা যেন নিরবিচ্ছিন্ন ভাবে দেয়া যায়। কোন স্ট্রাইকের মত ঘটনা যেন না ঘটে। শ্রমিকেরাও যেন আক্রান্ত না হয়।

তিনি বলেন, এখানে চাঁদাবাজি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। এখানে নাম ট্রান্সফারের বিষয় আছে। এটার সমাধান হয়েছে। রোববার এটির পরিসমাপ্তি ঘটবে।