অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আসবেন কেন্দ্রীয় নেতারা।
মঙ্গলবার ৩০ জুন জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ঢাকা বিভাগীয় পর্যবেক্ষক টিমের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনসুর খান দীপক এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম।
মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য সচিব বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩০ জুন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি এবং মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ সহ আমরা সকলে একত্রে যৌথভাবে সভা করে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ জানান, আগামী মঙ্গলবার সকাল ১১টায় শহরের খানপুর হাসপাতাল রোডে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনসহ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।






































আপনার মতামত লিখুন :